ইবিতে মানবিক মূল্যবোধ বিষয়ক সেমিনার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৪ মার্চ ২০১৮, ২০:৪৫আপডেট : ১৪ মার্চ ২০১৮, ২০:৫০

ইবিতে মানবিক মূল্যবোধ বিষয়ক সেমিনার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ল অ্যাওয়ারনেস অ্যান্ড ভ্যালুস ডেভেলপমেন্ট সেন্টার’ এর আয়োজনে মানবিক মূল্যবোধ সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সংগঠন সূত্রে জানা যায়, ‘এসো আইন মেনে চলি মানবিক মূল্যবোধে জীবন গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটির সদস্য জুয়েল রানার পরিচালনায় সেমিনারে সভাপতিত্ব করেন অন্নপূর্না রানী। এসময় অন্যান্যের ভেতর বক্তব্য রাখেন ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ মোজ্জামেল হক ও সহকারী শিক্ষক আব্দুল আলিম। প্রসঙ্গত, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা হলেন আইন ও শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. রেবা মন্ডল।

সেমিনারে বক্তারা আইন মেনে চলি মানবিক মূল্যবোধে জীবন গড়ি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও শুদ্ধ বাংলায় কথা বলার আয়োজন করে সংগঠনটি। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম