কুয়েটের তৃতীয় সমাবর্তন বুধবার

খুলনা প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৮, ১৫:২৫আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৫:২৬

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩য় সমাবর্তন আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ সমাবর্তনে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। বেলা ৩টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। সমাবর্তন উপলক্ষে কুয়েটের দুই হাজার ৪ স্নাতক রেজিষ্ট্রেশন করেছেন। সমাবর্তনে ৩৮ জন গ্রাজুয়েটকে স্বর্ণ পদক ও ৮ জনকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হবে।

কুয়েটের পাবলিক রিলেশনস অফিসার মনোজ কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সমাবর্তন উপলক্ষে ২ এপ্রিল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনের মাধ্যমে সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাবেন।

সমাবর্তনে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। সমাবর্তন বক্তৃতা প্রদান করবেন বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ আলী আসগর।

খুলনা মেট্রেপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের প্রধান এডিসি সোনালী সেন জানান, কুয়েটে রাষ্ট্রপতির অনুষ্ঠানকে নিরবচ্ছিন্ন ও সুষ্ঠু করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে শহর জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

 

/এফএএন/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম