ডিনস অ্যাওয়ার্ড পেলেন রাবির কলা অনুষদের ১২ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৮, ১৬:৫০আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৬:৫৬

ডিনস অ্যাওয়ার্ড পেলেন রাবির কলা অনুষদের ১২ শিক্ষার্থী স্নাতক শ্রেণিতে ভালো ফল করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদের বিভিন্ন বিভাগের ১২ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের  ডিনস ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের তাদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান।

পুরস্কারপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলেন- দর্শন বিভাগের সীমা খাতুন, ইতিহাস বিভাগের সৈয়দ নাঈমুর রহমান সোহেল, ইংরেজি বিভাগের ইরতিফা হাসান, বাংলা বিভাগের মঞ্জু রাণী দাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জান্নাতী কাওনাইন কেয়া, আরবি বিভাগের আবুল ফুতুহ, ইসলামিক স্টাডিজ বিভাগের আশরাফুল ইসলাম, সঙ্গীত বিভাগের জয়শ্রী পাল, নাট্যকলা বিভাগের জিনাত আরা গুলশানা মার্জিয়া, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের কবিতা আক্তার, সংস্কৃত বিভাগের নাজরীনা আক্তার ও উর্দু বিভাগের নূর মোহাম্মদ।

অনুষ্ঠানে রাবি উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন, আজ যে পুরস্কার দেওয়া হচ্ছে, তা এই মেধাবী শিক্ষার্থীদের দায়িত্বশীল করে তুলবে। তাদেরকে করে তুলবে নিরহংকারী। পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ববোধ তৈরি করবে। কেননা শিক্ষার আসল কাজ বিনয়ী করে তোলা। এ বিনয় তার দেশ, সমাজ, পরিবার তথা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে নিয়োজিত করবে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক এফএমএএইচ তাকীর সভাপতিত্বে বক্তব্য দেন-উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ইরানের একটি বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের অধ্যাপক রেজা সামী জাদে প্রমুখ। অনুষ্ঠানে কলা অনুষদের সব বিভাগের সভাপতি ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম