টেকসই উন্নয়ন নিয়ে ইউল্যাবে আন্তর্জাতিক সম্মেলন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৮, ২১:৩০আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ২১:৩৯

 

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

টেকসই উন্নয়ন নিয়ে ইউল্যাবে আন্তর্জাতিক সম্মেলন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সেন্টার ফর সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট (সিএসডি) আয়োজন করতে যাচ্ছে ‘থার্ড অ্যানুয়াল কনফারেন্স অন সাসটেইন্যাবল ডেভেলোপমেন্ট ২০১৮’। এই সম্মেলনে অংশ নিতে বিশ্বের প্রায় ১০ দেশের শিক্ষাবিদ, গবেষক এবং প্রতিনিধিগণ আসছেন বাংলাদেশে।

আগত অতিথিরা জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) নিয়ে সময়োপযোগী গবেষণা তুলে ধরবেন। স্থিতিশীল উন্নয়ন সম্পর্কিত দুই দিনব্যাপী এই সম্মেলন আগামী ২০-২১ অক্টোবর ইউল্যাব অডিটোরিয়াম, ধানমন্ডিতে অনুষ্ঠিত হবে যেখানে জলবায়ু ও টেকসই উন্নয়ন বিষয়ক নীতি নির্ধারক এবং অন্যান্য নাগরিক সমাজ প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। 
এ সম্মেলনে গবেষকরা টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই বিষয়গুলোর উপর নিহিত সমসাময়িক গবেষণা ও তথ্য তুলে ধরবেন। জলবায়ু পরিবর্তন ও অভিবাসন, সম্ভাব্য ভবিষ্যৎ শহর এবং সবুজ স্থিতিশীল বিনিয়োগের এর গুরুত্ব ও এর মধ্যকার সম্পর্ক এবং অভিনব পথগুলো নিয়ে মূলত এই সম্মেলনে আলোচনা করা হবে। 
সম্মেলনের প্রথম দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য জনাব কাজী নাবিল আহমেদ, এমপি, ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ, পরিচালক (এনভায়ারনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ), পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশন। 
দুই দিনব্যাপী এই সম্মেলনর সমাপনী অনুষ্ঠানে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মহসীন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. সুলতান আহমেদ, অতিরিক্ত সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর ও জনাব খুরশীদ আলম, সহকারী কান্ট্রি ডিরেক্টর, ইউএনডিপি। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম