কুবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি শুরু, ক্লাস ১ জানুয়ারি

কুবি প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৮, ১৮:০৪আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৮:০৫
image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তির কার্যক্রম শুরু হয়েছে আজ (২৭ নভেম্বর) থেকে। চলবে ৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত।

কুমিল্লা-বিশ্ববিদ্যালয়
জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম সম্পন্ন করার জন্য বলা হয়েছে। ভর্তির জন্য শিক্ষার্থীদের ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, ভর্তির আবেদন ফরম ও রেজিস্ট্রেশন ফরম, ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রের ফটোকপি, এসএসসি এবং এইচএসসি এর মূল ট্রান্সক্রিপ্ট এবং একটি করে ফটোকপি স্ব স্ব বিভাগে জমা দিতে হবে। ভর্তি ফি ১২ হাজার ৭৬০ টাকা জনতা ব্যাংক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখায় জমা দিতে হবে।
এছাড়া বিজ্ঞান অনুষদের অধীনে ভর্তির জন্য ডিন অফিসে ৫০০ টাকা, ফার্মেসি ও রসায়ন বিভাগের নির্ধারিত ফি ৩ হাজার টাকা, পদার্থ বিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, আইসিটি এবং সিএসই বিভাগের ফি ২ হাজার ৫০০ টাকা এবং বিভাগ সমূহের স্ব স্ব ক্লাবে ১ হাজার টাকা জমা দিতে হবে।
ব্যবসায় অনুষদের অধীনে ভর্তির জন্য ডিন অফিসে ৫০০ টাকা, নির্দিষ্ট বিভাগের ফি ১ হাজার ৫০০ টাকা এবং বিভাগ সমূহের স্ব স্ব ক্লাব/সোসাইটিতে ১ হাজার ৫০০ টাকা জমা দিতে হবে।
কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের অধীনে ভর্তির জন্য ডিন অফিসে ৫০০ টাকা, নির্দিষ্ট বিভাগের ফি ১ হাজার ৫০০ টাকা এবং বিভাগের ক্লাব/সোসাইটিতে ১ হাজার টাকা জমা দিতে হবে।
উল্লেখ্য, বিভাগ পরিবর্তনের আবেদন শুরু হবে ১০ ও ১১ ডিসেম্বর এবং ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১ জানুয়ারি।

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম