সহপাঠী ফারুককে বাঁচাতে কুবি শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগ

কুবি প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৯, ১৬:১৮আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৬:৩৬
image

ক্যানসার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারুকের চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হয়েছে ‘স্টল ফর ফারুক।’ এ স্টল হতে প্রাপ্ত আয় দিয়েই হবে ফারুকের চিকিৎসা। ‘আমরা দাঁড়িয়েছি, আপনিও হাত বাড়ান’- এ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এ স্টলের আয়োজন হয়।

সহপাঠী ফারুককে বাঁচাতে কুবি শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলেই সহপাঠী ফারুককে বাঁচাতে নিয়েছেন এই ব্যতিক্রমী উদ্যোগ। স্টলে হাতে বানানো শিল্পকর্মের মধ্য দেখা যায় বিভিন্ন আলংকারিক সামগ্রী, কলম, সৌন্দর্যবর্ধক নানান জিনিস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নওশাদ আহমেদের হাতে বানানো শিল্পকর্মের দ্বারাই সাজানো এই স্টল। তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য মানবিক, মানুষের কাছে বৃথা হাত বাড়ানোর চেয়ে আমাদের কাজের মাধ্যমে কিছু করতে চাই ফারুকের জন্য।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসানুল হক শিপন বলেন, ‘আমাদের ফারুক ভাইকে সাহায্যের জন্য সামগ্রী কিনছি, এতে মানবিক দিকটিই প্রধান।’
উল্লেখ্য, গত নয় মাস যাবত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৪-২০১৫ সেশনের শিক্ষর্থী মোহাম্মদ ফারুক দুরারোগ্য ‘ক্রোনিক মেলোয়েড লিউকোমিয়া’ নামক ব্লাড ক্যানসাড়ে ভুগছেন। তার চিকিৎসার জন্য প্রায় ৬০ লক্ষ টাকার প্রয়োজন।ফারুকের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা-
হিসাব নাম- ফারুক চিকিৎসা অর্থ তহবিল, হিসাব নং ০১০০১৪০৯১১৪১৫ (জনতা ব্যাংক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা)। বিকাশ ০১৭৫১৬৭৮৫৭৯ (পার্সোনাল), রকেটঃ ০১৯৪৪৯০৯৯৬৮০   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম