কুবির দুই হলে নতুন প্রভোস্ট

কুবি প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৯, ১৭:৩৯আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৭:৪০
image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই হলে নতুন প্রভোস্ট  নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২১ জানুয়ারি)  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের  স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে তা  জানা যায়।

কুমিল্লা-বিশ্ববিদ্যালয়
অফিস আদেশে বলা হয়, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জুলহাস মিয়াকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমানকে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট পদে নিয়োগ প্রদান করা হয়েছে। নতুন নিয়োগ প্রাপ্ত প্রভোস্টরা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে সুবিধা পাবেন এবং প্রভোস্টরা যোগদানের তারিখ থেকে তা কার্যকর  হবে।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাক্তন প্রভোস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের মেয়াদ শেষ হওয়ায় ঐ হলের প্রভোস্টের পদটি খালি হয়। অন্যদিকে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রাক্তন প্রভোস্ট নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী শিক্ষাছুটিতে বিদেশে থাকায় ঐ হলের প্রভোস্টের পদটি খালি হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের প্রথম ব্যক্তিগত এআই মডেল ‘মিউজ’ নিয়ে আসলো মেটা
বিশ্বের প্রথম ব্যক্তিগত এআই মডেল ‘মিউজ’ নিয়ে আসলো মেটা
বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টাকার পণ্য ধ্বংস করলো হিলি কাস্টমস
বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টাকার পণ্য ধ্বংস করলো হিলি কাস্টমস
দুজন খেলোয়াড় কেন্টের হয়ে খেলছে, বাংলাদেশের মানুষ খুব খুশি: হাসান
দুজন খেলোয়াড় কেন্টের হয়ে খেলছে, বাংলাদেশের মানুষ খুব খুশি: হাসান
চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১
চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি