র‍্যাগিংয়ের সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা: জাককানইবি উপাচার্য

জাককানইবি প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৯, ২০:০০আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২০:৪১
image

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ আবর্তনের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে নজরুল বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় নবীন বরণ অনুষ্ঠান।

র‍্যাগিংয়ের সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা: জাককানইবি উপাচার্য

এ সময় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দপ্তর প্রধান ও বিভিন্ন বিভাগের শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

তানিয়া ও মাজহারুল তোকদারের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জালাল উদ্দিন, প্রফেসর ড.সুব্রত কুমার দে, প্রফেসর ড. সাহাবউদ্দিন, প্রফেসর ড. মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ শফিকুল ইসলাম, কৃষিবিদ ড. হুমায়ুন কবীর।

বিশ্ববিদ্যালয় উপাচার্য তার বক্তব্যে নবীন শিক্ষার্থী‌দের যেকোনও সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন এবং শান্তিপূর্ণ ক্যাম্পাসজীবনের নিশ্চয়তা দেন। র‍্যাগিংয়ের কোনও খবর পেলে সত্যটা যাচাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। এছাড়াও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব নবীন শিক্ষার্থীদের মাঝে এসময় দিক নির্দেশনামূলক ও নবীনদের করণীয় দিক গুলো নিয়ে বক্তব্য রাখেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম