ঠাকুরগাঁও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৭
image

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গুলিতে তিনজন নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীরা। রবিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘ঠাকুরগাঁও জেলা সমিতির’ ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানান। এসময় বিজিবি কর্তৃক  সাধারণ জনগণের ওপর দায়ের করা সকল মামলা প্রত্যাহারসহ প্রধানমন্ত্রীর কাছে পাঁচ দফা দাবি জানায় তারা।

ঠাকুরগাঁও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন
অন্য দাবিগুলো হলো- নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে জড়িত বিজিবি সদস্যদের শাস্তি প্রদান, নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করা, সীমান্তবর্তী এলাকাতে সকল প্রকার মাদক এবং চোরাচালান বন্ধ করা, সীমান্ত এলাকাতে সাধারণ মানুষ এবং বিজিবির সদস্যদের মধ্যে শান্তি বজায় রাখা এবং ঐ ঘটনায় এলাকাবাসীর নামে দেওয়া সকল মামলা প্রত্যাহার করা।
ঠাকুরগাঁও জেলা সমিতির সাধারণ সম্পাদক মাহাবুব আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনের সভাপতি সোহানুর রহমান, সহসভাপতি আনিসুর রহমান, সাংগাঠনিক সম্পাদক বেলাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, সদস্য ঈসমাইল হোসেনসহ আরও অনেকে। এদিকে মানববন্ধনে অংশ নিয়ে সংহতি জানিয়েছেন শাখা বিপ্লবী ছাত্রমৈত্রী। 
মানববন্ধনে বক্তারা বলেন, বিজিবির সদস্যরা মাদক ও চোরকারবারীদের বিরুদ্ধে অভিযানের নামে গুলি করে বারো বছরের শিশু জয়নুলকে হত্যা করা হয়েছে। এই ছোট ছেলেটি কোনও মাদক আর চোরাকারবারের সঙ্গে নিশ্চয় যুক্ত ছিল না।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামের হবিবর রহমানসহ আরও কয়েকজন যাদুরানী হাটে গরু বিক্রি করতে যান। সে সময় বেতনা ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের গরুকে ভারত থেকে পাচার হওয়া গরু বলে জব্দ করতে গেলে এলাকাবাসী এবং বিজিবির মধ্যে সংঘর্ষ হয়। এসময় বিজিবি গুলি করলে নবাব উদ্দিন (৩৫), সাদেক (৪৫) ও জয়নুল (১২) নামের তিনজন নিহত হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম