শাবিতে আবাসিক হলে শিক্ষার্থী ভর্তিতে কর্তৃপক্ষের প্রচারণা

শাবি প্রতিনিধি
১৩ মার্চ ২০১৯, ১৭:১০আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৭:১৫

শাহপরান হলে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করা হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে সপ্তাহব্যাপী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের প্রতিটি কক্ষে গিয়ে প্রচারণা শুরু করেছে হল কর্তৃপক্ষ। বুধবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ভর্তি কার্যক্রম ও প্রচারণা কর্মসূচির উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুমে এ ভর্তি কার্যক্রম পরিচালনা করছে শাহপরান হল কর্তৃপক্ষ। দুপুরে উপাচার্য আবাসিক হলটিতে পৌঁছে কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি বলেন, ‘আবাসিক হলে শৃঙ্খলা বজায় থাকলে বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠা হবে। আমি আশা করি, সপ্তাহব্যাপী ভর্তি কার্যক্রমের মধ্য দিয়ে হলে অবস্থানকারী শিক্ষার্থীরা ভর্তি হবেন। কেউই হলে অবৈধভাবে থাকতে পারবেন না। ভর্তি ছাড়া কেউ হলে অবস্থান করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শাহপরান হলে ভর্তি হচ্ছেন শিক্ষার্থীরা এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, শাহপরান হল প্রভোস্ট ড. মোহাম্মদ মিজানুর রহমান খান ও হলের সহকারী প্রভোস্টবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শাহপরান হল প্রভোস্ট ড. মোহাম্মদ মিজানুর রহমান খান বলেন, প্রচারণা কার্যক্রমে শিক্ষার্থীরা হলে ভর্তি হতে আগ্রহী হচ্ছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি