জাককানইবির সঙ্গে সিপিজে’র ‘উইম্যান পিস ক্যাফে’ চুক্তি

জাককানইবি প্রতিনিধি
২৫ মার্চ ২০১৯, ২০:৩৮আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২০:৪১

জাককানইবির সঙ্গে সিপিজে’র ‘উইম্যান পিস ক্যাফে’ চুক্তি ইউএন ওমেন এর এমপাওয়ার্ড উইম্যান, পিসফুল কমিউনিটিস প্রকল্পের আওতায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্ট (সিপিজে) নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচির সঙ্গে যুক্ত হলো  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি)।  এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘উইমেন পিস ক্যাফে’ চুক্তি গতকাল সন্ধ্যায় ঢাকার শ্যমলীস্থ বিশ্ববিদ্যালয়ের লিয়াজো অফিসে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে চুক্তিপত্রে সাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর এবং সিপিজে ব্রাক বিশ্ববিদ্যালয়ের পক্ষে সাক্ষর করেন এমপাওয়ার্ড ওমেন, পিসফুল কমিউনিটিস প্রকল্পের প্রজেক্ট কোর্ডিনেটর মোহাম্মদ বদিউজ্জামান।

এসময় বিশিষ্ট্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ম. হামিদ, ট্রেজারার প্রফেসর মোঃ জালাল উদ্দিন, সিপিজে ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম অফিসার জিয়া উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৫৮ জন ছাত্রী ইতোমধ্যে উদ্যোক্তা হওয়ার জ্ঞান ও বিভিন্ন কৌশল অর্জনের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং গত ১২ আগস্ট ২০১৮-এ ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় মাল্টিপল ভিসায় কড়াকড়ি, সুযোগ পাবে মাত্র ৩১ দেশ
মালয়েশিয়ায় মাল্টিপল ভিসায় কড়াকড়ি, সুযোগ পাবে মাত্র ৩১ দেশ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন