মুজিব বর্ষ পালন উপলক্ষে ইবি প্রশাসনের মতবিনিময় সভা

ইবি প্রতিনিধি
০৭ মে ২০১৯, ১৫:০৬আপডেট : ০৭ মে ২০১৯, ১৫:১১
image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ঘোষিত মুজিব বর্ষ (২০২০) পালনের পরিকল্পনায় মতবিনিময় সভা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। সোমবার (৬ মে) বেলা সাড়ে ১২টায়  প্রশাসন ভবনের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। 

মুজিব বর্ষ পালন উপলক্ষে ইবি প্রশাসনের মতবিনিময় সভা

উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাবেক মহা-পরিচালক ও বিশ^বিদ্যালয়ের  বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. শামসুজ্জামান খাঁন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও ট্রেজারার  অধ্যাপক ড. সেলিম তোহা। 

এছাড়াও রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিছুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগের সভাপতিসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের জন্য সকলের উন্মুক্ত মতামত নেওয়া হয়। শিক্ষকরা  বঙ্গবন্ধুকে নিয়ে বর্ষব্যাপী বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচি, জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, আলোকচিত্র প্রদর্শনী, বইমেলা, সংগ্রহশালা তৈরি, সাময়িকী প্রকাশসহ বিভিন্ন প্রস্তাব করেন। 

উপাচার্য ড. রাশিদ আসকারী বলেন, ‘জাতির পিতার শততম জন্মবার্ষিকীকে আমরা যথাযথ মর্যাদায় অন্যন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় একটু স্বতন্ত্র, কার্যকর, অর্থবহুল ও নতুনভাবে পালন করতে চাই। বঙ্গবন্ধু শিশু, কিশোর, যুবা, বৃদ্ধসহ সকলের। মুজিব বর্ষে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে সকলের মাঝে বঙ্গবন্ধুকে তুলে ধরতে চাই।’ সভা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি  প্রতিটি আবাসিক হল, অনুষদ, বিভাগ ও সংগঠনকে আলাদা ভাবে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের