ঢাকা স্কুল অব ইকোনমিকসে উদ্যোক্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ মে ২০১৯, ২১:১০আপডেট : ২৬ মে ২০১৯, ২১:১৯

ঢাকা স্কুল অব ইকোনমিকসে উদ্যোক্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সারা বিশ্বে ১৩৬টি দেশের মানদণ্ড বিবেচনায় নিয়ে উদ্যোক্তা সূচক তৈরি করা হয়েছে। সেখানে বাংলাদেশের অবস্থান ১৩৪তম। আবার ইনোভেশনেও এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিন্ম। তবে এ দুটির মানদণ্ডে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে কার্যকর ও সময় উপযোগী প্রযুক্তি। তবে মানুষ ও সমাজকে বা দিয়ে কোন প্রযুক্তি নয়। প্রযুক্তি যেন বিভক্তি ও বৈষম্য তৈরি না করতে পারে। তরুণরা যেন চাকুরির পেছনে না দৌঁড়ে যেন উদ্যোক্তা হতে পারে সে বিষয়ে ব্যাংকগুলোকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। ‘সমতাভিত্তিক প্রবৃদ্ধি: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন এবং ‘উদ্যোক্তার উন্নয়নে প্রযুক্তিগত জ্ঞান ও বিপনন কৌশলের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।

রাজধানীর ঢাকা স্কুল অব ইকোনমিকস (ডিএসসিই) উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাব আয়োজেন করে এই অনুষ্ঠান। ডিএসসিইর উদ্যোক্তা অর্থনীতি কোর্সের সমন্বয়ক অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ও ডিএসসিইর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং বিআইবিএমের সুপার নিউমারারি অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী।

ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, সমাজ ও মানুষকে বাদ দিয়ে কোন প্রযুক্তি নয়। প্রযুক্তি পরিবেশকে ধ্বংস করছে নাকি উন্নতি করছে সেগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। প্রযুক্তির কারণে বিভক্তি ও বৈষম্য যেন না হয় সেদিকে নজর রাখতে হবে। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের