শিক্ষকের উপর হামলার ঘটনা চবি শিক্ষক সমিতির নিন্দা

চবি প্রতিনিধি
০৪ জুলাই ২০১৯, ১৯:২৭আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৯:২৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইংরেজি বিভাগের সদ্য সাবেক শিক্ষক অধ্যাপক  ড. মাসুদ মাহমুদকে গায়ে কেরোসিন ঢেলে হত্যাচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে চবি শিক্ষক সমিতি।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মাসুদ মাহমুদ এর বিরুদ্ধে ধারাবাহিকভাবে মর্যাদা হানিকর নানা ফৌজদারী অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে আসছে। গত ০২ জুন কতিপয় শিক্ষার্থী একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ড. মাসুদ মাহমুদকে ধাক্কা দিয়ে ফেলে গায়ে কেরোসিন ঢেলে দেয়। একজন প্রবীণ শিক্ষকের সাথে এহেন ঘৃন্য ও পৈশাচিক কর্মকাণ্ড অতীব নিন্দনীয়।’

সংশ্লিষ্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অপরাধীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহবান জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই সঙ্গে রাষ্ট্র ও পুলিশ প্রশাসনের প্রতি অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম