ঢাকা স্কুল অব ইকোনমিকসে নেতৃত্বদানের গুণাবলি নিয়ে সেমিনার অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ জুলাই ২০১৯, ১৬:১১আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১৮:১৭

ঢাকা স্কুল অব ইকোনমিকসে নেতৃত্বদানের গুণাবলি নিয়ে সেমিনার অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে সমানতালে নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে না। ব্যবসা পরিচালনা করা সহজ না হলে উদ্যোক্তা কাঙ্ক্ষিত হারে বাড়বে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ অর্থনীতি সমিতি কার্যালয়ে ঢাকা স্কুল অব ইকোনমিকস আয়োজিত উদ্যোক্তার নেতৃত্বদানের গুণাবলি বিষয়ে এক সেমিনারে তারা এ মত দেন।

‘উদ্যোক্তার নেতৃত্বদানের গুণাবলি’ শীর্ষক সেমিনারে অর্থনীতিবিদ, শিল্পোদ্যোক্তাসহ সংশ্লিষ্টরা তাদের মতামত তুলে ধরেন। ঢাকা স্কুল অব ইকোনমিকসের উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সমন্বয়কারী অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইরিন আখতার। অতিথি হিসেবে অলোচনায় অংশ নেন উইমেন এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক ডেভেলপমেন্টের (ওয়েন্ড) প্রেসিডেন্ট ড. নাদিয়া বিনতে আমিন, একমি ল্যাবরেটরিজের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জাহাঙ্গীর হায়দার।

আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, বাংলাদেশ গত কয়েক বছরে অর্থনীতিতে অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছে, কিন্তু এর সঙ্গে সমানতালে উদ্যোক্তা তৈরি হয়নি। ব্যবসা পরিচালনা করা সহজ না হলে নতুন নতুন উদ্যোক্তা ও উদ্ভাবন সে হারে বাড়বে না। অথচ এটি এখন সময়ের দাবি। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সারা তাসনীম, মো. জামাল হোসেন ও সাজ্জাদ বিপ্লব প্রমুখ।

/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম