সিআইইউতে কর্পোরেট এক্সেল প্রশিক্ষণ কর্মশালা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ জুলাই ২০১৯, ১৭:৪২আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৭:৪৪

সিআইইউতে কর্পোরেট এক্সেল প্রশিক্ষণ কর্মশালা দৈনন্দিন জীবনে মাইক্রোসফট এক্সেলের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। তাই শিক্ষার্থীদের এই বিষয়ে প্রায়োগিক ধারণা দিতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হলো দিনব্যাপী কর্পোরেট এক্সেল প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা।

সম্প্রতি নগরের জামাল খান ক্যাম্পাসে সিআইইউর মাল্টি মিডিয়া ল্যাবে ইনট্রিনসিক ফিন্যান্স ক্লাব (আইএফসি) এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে ক্লাবের সদস্যদের পাশাপাশি সিআইইউ বিজনেস স্কুলের একাধিক শিক্ষার্থী অংশ নেন।

কর্মশালার প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ডাক বিভাগের চালু করা ডিজিটাল ফিন্যানশিয়াল সার্ভিস ‘নগদ’ এর জোনাল সেলস ম্যানেজার মোহাম্মদ সাইফ উদ্দিন মাহমুদ।

তিনি ডাট্রা অ্যান্ট্রি, ফিল্টারিং, বিভিন্ন ফর্মুলা, গ্রেডিং, এক্সেল প্রেজেন্টেশন, পিভট  টেবিলসহ নানা বিষয় সুন্দরভাবে উপস্থাপন করেন। সবার অংশগ্রহণ আর প্রাণবন্ত আলোচনায় পুরো আয়োজনটি হয়ে উঠে জমজমাট। 

কর্মশালার ফাঁকে ফাঁকে প্রধান বক্তা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরে অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ভেতর সনদপত্র বিতরণ করা হয়।

কর্মশালা আয়োজনের বিষয়ে জানতে চাইলে সিআইইউর ফিন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিভাগের প্রধান ও  ইনট্রিনসিক ফিন্যান্স ক্লাবের ফ্যাকাল্টি ইনচার্জ সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের বলেন, একজন শিক্ষার্থীর দক্ষতা যাচাইয়ের জন্য কেবল সিজিপিএ যথেষ্ট নয়। কারিকুলাম সিভিকে সমৃদ্ধ করতে তাদের জন্য এমন প্রশিক্ষণ আরও বেশি বেশি হওয়া উচিত।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম