ইবিতে ‘বিবাহ বিচ্ছেদ আইন’ বিষয়ক সেমিনার

ইবি প্রতিনিধি
১৩ জুলাই ২০১৯, ১৯:৫৯আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২০:২৬

ইবিতে ‘বিবাহ বিচ্ছেদ আইন’ বিষয়ক সেমিনার
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বাংলাদেশের প্রচলিত আইন ও শরিয়াহ আইনের আলোকে বিবাহ বিচ্ছেদ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুর ১২টায় আইন বিভাগের আয়োজনে আইন অনুষদের সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। 

আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নূরুন নাহারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা। বিশেষ অতিথি ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. হালিমা খাতুন ও সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান।




সেমিনারে সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম রবিউল হোসাইনের তত্ত্বাবধানে প্রবন্ধ উপস্থাপন করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মাকসুদা খাতুন। তার পিএইচডি গবেষণার শিরোনাম ‘মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১: শরিয়াহ আইন মোতাবেক’। তিনি তার লিখিত প্রবন্ধে শরিয়াহ আইন ও প্রচলিত আইনের আলোকে বিবাহ ও বিবাহ বিচ্ছেদের বিভিন্ন পদ্ধতি তুলে ধরেন। বিবাহ বিচ্ছেদে নারীদের অধিকার ও ক্ষেত্রসমূহ আলোচনা করেন।
সেমিনারে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসাইন, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. একেএম নুরুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক গিয়াস উদ্দিন, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম ইয়াকুব আলী, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেহেনা পারভীন, সহকারী অধ্যাপক আরমিন খাতুন, আনিসুর রহমান, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসাইন প্রমুখ। 

/এফএএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম