কুবির ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি
১৬ জুলাই ২০১৯, ১৭:৩৬আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৭:৫৭
image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুলাই) ব্যবসায় শিক্ষা অনুষদের ৫ম তলায় এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।

কুবির ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
আলেয়া আক্তার হ্যাপি ও জিসান আহমেদের যৌথ সঞ্চালনায় ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘আমাদের অনেক স্বপ্ন আছে এই বিশ্ববিদ্যালয় নিয়ে। সবার সহযোগিতায় অনেক দূর এগিয়ে নিতে চাই এই বিশ্ববিদ্যালয়কে।’
অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা ক্লাবের আহবায়ক সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান। আয়োজিত এ অনুষ্ঠানে ১৩ তম আবর্তনের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রথম অংশে ছিল আলোচনা পর্ব ও দ্বিতীয় অংশে সাংস্কৃতিক পর্ব। আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে বিভাগের শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃতি পরিবেশন করে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান