চবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৮ সেপ্টেম্বর

চবি প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৯, ১৫:১৪আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১৫:৪৬
image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর। বুধবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোসাইন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে এবং আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

বি ইউনিটের পরীক্ষা ২৭ অক্টোবর, ডি ইউনিটের পরীক্ষা ২৮ অক্টোবর, এ ইউনিটের পরীক্ষা  ২৯ অক্টোবর, সি-ইউনিটের পরীক্ষা ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে। এছাড়া উপইউনিট বি১ ও ডি১ এর ভর্তি পরীক্ষা ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। 

এবছর ভর্তি পরীক্ষার আবেদনের ফি ধার্য করা হয়েছে  প্রতি ইউনিট/উপইউনিটের জন্য ৪৭৫  টাকা ও আবেদন প্রসেসিং ফি বাবদ ৭৫ টাকা অর্থাৎ  সর্বমোট ৫৫০ টাকা। আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। এছাড়া আবেদন ফি জমা দেওয়া যাবে ১ অক্টোবর ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলী পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। 

বুধবার উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হওয়া ভর্তি কমিটির সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) এবং ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. শিরীণ আখতার। সভায় চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর আইসিটি সেলের পরিচালকসহ অফিস প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন। 

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক