ববিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৮ ও ১৯ অক্টোবর

বরিশাল প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৯, ০৯:৩০আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০৯:৩৩

বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্মাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ১৮ ও ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।
১৮ অক্টোবর সকালে ‘খ’ ইউনিট ও বিকালে ‘গ’ ইউনিট এবং পরদিন ১৯ অক্টোবর সকালে ‘ক’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিট পরিবর্তনের (প্রচলিত ‘ঘ’ ইউনিট) জন্য আলাদাভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। তবে নিজ ইউনিটে পরীক্ষা দেওয়ার মাধ্যমে শাখা পরিবর্তন ফি দিয়ে অন্য ইউনিটের বিভাগে ভর্তির সুযোগ থাকবে।
ভর্তি পরীক্ষার তারিখ ও আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.eis.bu.ac.bd) অথবা প্রবেশপত্রে বর্ণিত নিয়ম অনুযায়ী এসএমএস-এর মাধ্যমে জানা যাবে।
এছাড়া সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা সম্পর্কিত তথ্য জানতে অফিস চলাকালীন হেল্প লাইনে (‘ক’ ইউনিট: ০১৮৭৭-৭১৭৩৭৫, ‘খ’ ইউনিট: ০১৮৭৭-৭১৭৩৭৬ ‘গ’ ইউনিট: ০১৮৭৭-৭১৭৩৭৭ এবং সকল ইউনিটের জন্য ০২-৯৬৬৯৯৩৪) যোগাযোগ করা যাবে।
আগামী ১ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ২৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন এবং ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা ১ অক্টোবর সকাল ১০টা থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। প্রবেশপত্র ডাউনলোডের শেষ সময় ‘খ’ ইউনিট ১৮ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত, ‘গ’ ইউনিট ১৮ অক্টোবর দুপুর ২টা পর্যন্ত এবং ‘ক’ ইউনিট ১৯ অক্টোবর সকাল ১০টা পর্যন্ত।

/ওআর/
সম্পর্কিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি
স্কুলে হিজাব পরার অধিকার চেয়ে রিট, খারিজ করে দিলেন ভারতের আদালত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’