হাবিপ্রবিতে ২০তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত

হাবিপ্রবি প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৪

হাবিপ্রবিতে ২০তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার ১১ সেপ্টেম্বর সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পবিত্র কুরআন এবং গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু হয় বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম।

এসময় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ আবুল কাসেম,রেজিস্ট্রার প্রফেসর ড. মুহাম্মদ ফজলুল হক,প্রক্টর ড.মোহাম্মদ খালেদ হোসাইন, ট্রেজারার বিধান চন্দ্র হালদার,বিশ্ববিদ্যলয়ের কর্মকর্তা-কর্মচারী সহ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা।

পবিত্র কুরআন তিলাওয়াত এবং গীতা পাঠ, কবুতর এবং বেলুন উড়ানো শেষে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রা শেষে কেক কাটার মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল কাসেম। এসময় উপাচার্য  বলেন,  আমাদের বিশ্ববিদ্যালয় সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। সামনে সবার সহযোগিতা পেলে আমাদের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে পারবো। সে সময় তিনি সবাইকে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শাখা ছাত্রলীগের পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের