রাবিতে শহীদ শামসুজ্জোহা স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা শুরু ১২ সেপ্টেম্বর

রাবি প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৭আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৬

রাবিতে শহীদ শামসুজ্জোহা স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা শুরু ১২ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং ফোরামের (আরইউডিএফ) আয়োজনে ১২ সেপ্টেম্বর  থেকে শুরু হচ্ছে শহীদ শামসুজ্জোহা স্মৃতি বির্তক প্রতিযোগিতা। এই দিন বিকেল তিনটা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনে উদ্বোধনের মধ্যদিয়ে শুরু হবে সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতা।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান নির্বাহী সদস্য শাওন কাদির জিকো এ তথ্য জানান।

তিনি বলেন, সপ্তাহব্যাপী এ আয়োজনে তিনটি ক্যাটাগরিতে ৭২টি দল অংশগ্রহণ করছে। ট্যাব ফরম্যাটের এ বির্তক প্রতিযোগিতায় এর মধ্যে আগামী ১৩ সেপ্টেম্বর শহীদ সুখরঞ্জন সমাদ্দার আন্তঃবিভাগ (বাংলা) বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে  ৩২টি দল অংশগ্রহণ করছে। পরদিন ১৪ সেপ্টেম্বর ২৪ টি দল নিয়ে অনুষ্ঠিত হবে শহীদ হবিবুর রহমান আন্তঃহল বির্তক প্রতিযেগিতা। এছাড়াও আগামী ২০ সেপ্টেম্বর শহীদ সুখরঞ্জন সমাদ্দার আন্তঃবিভাগ (ইংরেজি) বির্তক প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করছে ১৬ টি দল।                                            আগামী ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে প্রতিযোগিতার সবগুলো ক্যাটাগরির ফাইনাল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং ফোরাম (আরইউডিএফ) ২০০৮ সালে যাত্রা শুরু করে। সেই থেকে যুক্তিবাদী মানুষ তৈরির জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী