জবির বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর

জবি প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৩
image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরর (জবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ইউনিট-১’ বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। ইউনিট - ১ এ প্রতি আসনের বিপরীতে অংশগ্রহণ করবে ২১ জন পরীক্ষার্থী।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে সাংবাদিকদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ইউনিট-১ এর পরীক্ষা দুটি শিফটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে অনুষ্ঠিত হবে। ১ম শিফটে সকাল ১০টা থেকে ১১.৩০টা পর্যন্ত জোড় সংখ্যার রোল নম্বরধারী পরীক্ষার্থীদের এবং ২য় শিফটে বিকাল ৩টা থেকে ৪.৩০টা পর্যন্ত বিজোড় সংখ্যার রোল নম্বরধারী পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বেই স্ব-স্ব আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পূর্বেই সকল কেন্দ্রের মূল ফটক বন্ধ হয়ে যাবে। এরপর কোনও অজুহাতেই কোনও পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। পরীক্ষা কক্ষে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা অন্য যে কোন ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে রাখা বা ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। প্রবেশপত্র ছাড়া কোনও পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jnu.ac.bd) পাওয়া যাবে।

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম