বিশেষ বৃত্তি পেলো ঢাবি বাংলা বিভাগের ৭৩ শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৫

ঢাবি বাংলা বিভাগের ৭৩ শিক্ষার্থীকে বিশেষ বৃত্তি প্রদান ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের ৭৩ জন শিক্ষার্থীকে বিশেষ বৃত্তি ও বই উপহার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে সোমবার (২৩ সেপ্টেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে এই বৃত্তি দেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির চেয়ারম্যান এ এফ এম ফখরুল ইসলাম মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান ও বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী অনুষ্ঠান পরিচালনা করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯৭৫ সালের পর দেশের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক ও সৎ রাজনীতিবিদ হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘তিনি ভবিষ্যত প্রজন্মকে সৎ, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান।’ তিনি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করার জন্য বর্তমান প্রজন্মের ছাত্র সংগঠনের প্রতি আহ্বান জানান।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনের ঘটনাকে দেশের রাজনৈতিক অঙ্গনের গুণগত পরিবর্তন হিসেবে বর্ণনা করেন। তিনি বাংলা বিভাগে একটি স্থায়ী ট্রাস্ট ফান্ড গঠনের মাধ্যমে প্রতিবছর নিয়মিতভাবে এই বৃত্তি প্রদানের জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন।

/এনআই/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের