বিইউবিটি’র ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ অক্টোবর ২০১৯, ১৯:৪০আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৯:৪৩

বিইউবিটি’র ৪র্থ সমাবর্তন  অনুষ্ঠিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়।

সমাবর্তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবর্তনে তিনি সভাপতি হিসেবে শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও স্বর্ণপদক তুলে দেন।

সমাবর্তন বক্তৃতায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জাতির জনকের প্রতি শ্রদ্ধা ও শিক্ষা ক্ষেত্রে তার অবদানের কথা স্বীকার করে বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করছে। বর্তমানে সমন্বিত শিক্ষা আইন করার কাজ চলছে। সোনার বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প-২০৪১ বাস্তবায়ন করতে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষাজীবন চলমান এটা কখনো শেষ হয় না। কর্মজীবনে তোমাদের জ্ঞান, সততা ও নৈতিকতার সাথে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি বুয়েটে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় আমরা শোকাহত ও মর্মাহত। আমরা তার পরিবারের প্রতি সহমর্মিতা জানাই। র‌্যাগিং নামক ব্যাধি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা দূর করতে হবে।’

সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। তিনি বলেন, ‘আজ তোমাদের আনন্দের দিন। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হলেও সামনে তোমাদের কর্মজীবন শুরু হবে। দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে তোমরা চেষ্টা ও একাগ্রতা নিয়ে কাজ করবে। তোমরা এমনভাবে নিজেদের প্রতিষ্ঠিত করবে যেন তোমরা উদ্যোক্তা হয়ে অন্যদের চাকরির সুযোগ দিতে পারো। একুশ শতকের জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষার বিকল্প নেই। আমি মনে করি তোমাদের মাধ্যমে এই অর্জন সম্ভব হবে।’

এছাড়া অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির সিনিয়র ডেপুটি ভাইস চ্যান্সেলর ও ভাইস প্রেসিডেন্ট মি. এ্যালাস্টেইর ডসন সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

সমাবর্তনে বিইউবিটির গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন করা শিক্ষার্থীদের ডিগ্রির সনদ এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৫ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. শফিক আহমেদ সিদ্দিক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিইউবিটির উপাচার্য প্রফেসর মো. আবু সালেহ বলেন, তিনি বিইউবিটির ৪র্থ সমাবর্তনের জন্য গর্বিত।এ জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

সনদ ও পদক বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিইউবিটির ৪র্থ সমাবর্তন শেষ হয়।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম