গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেলের জন্মদিন উদযাপিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৯, ১৮:০০আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৯:০৮
image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৬ তম জন্মবার্ষিকীতে কেক কেটে জন্মদিন উদযাপন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেলের জন্মদিন উদযাপিত
শুক্রবার  (১৮অক্টোবর) বেলা ১১ টার দিকে শেখ রাসেল হলের প্রভোস্ট ফায়েকুজ্জামানের (টিটো) সভাপতিত্বে হল চত্বরে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজন উপলক্ষে হলের প্রভোস্ট ফায়েকুজ্জামান টিটো বলেন, ‘জাতির পিতার চেতনাকে ধারণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সবসময় স্মরণ করে যাব, এই প্রত্যাশা করছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, ‘জাতির পিতার কনিষ্ঠপুত্রের নামাঙ্কিত এই শেখ রাসেল হলের সকল শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যাদের সহযোগিতায় আজকের এই আয়োজন হয়েছে।’
এ সময় অন্যান্যের সাথে উপস্থিত ছিলেন হলের সহকারী প্রভোস্ট হাসেম রেজা, সহকারী প্রক্টর হুমায়ুন কবীর, ছাত্র উপদেষ্টা কাজী মশিউর রহমানসহ বিভিন্ন কর্মচারী, কর্মকর্তা, বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
উল্লেখ্য,শেখ রাসেল ১৯৬৪ সালেন ১৮ অক্টোবর জাতির পিতার সর্বকনিষ্ঠ পুত্র হিসাবে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের বাকি সদস্যদের সাথে ঘাতকের গুলিতে মৃত্যুবরণ করেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম