ইউল্যাব ও কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষর

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ অক্টোবর ২০১৯, ১৮:৩৪আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২২:৩৬

ইউল্যাব ও কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষর ইউল্যাব ও কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের (অটোনোমাস) মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে এই চুক্তিতে সাক্ষর অনুষ্ঠান হয়। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক ও কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ (অটোনোমাস)-এর রেক্টর ও প্রিন্সিপাল রেভারেন্ড ফাদার ড. ডমিনিক স্যাভিও, এসজে, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন চুক্তিপত্রে। 

এই চুক্তির ফলে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একে অন্যের প্রতিষ্ঠানে পড়াশোনা, গবেষণা, ইন্টার্নশিপ এবং স্টাডি ট্যুর; শিক্ষাদান এবং গবেষণার উদ্দেশ্যে শিক্ষাবিদদের আদান-প্রদান, শিক্ষক-শিক্ষার্থীদের পরিদর্শন করার জন্য পারস্পরিক সহায়তা; আন্তর্জাতিক সম্মেলন, যৌথ গবেষণা, লেকচার এবং প্রশিক্ষণের মতো কার্যক্রমের সমন্বয, স্যোসাল সায়েন্স, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিজনেস স্টাডিজ ও হিউম্যানিটিজ বিষয়ে যৌথভাবে গবেষণা পরিচালনা করা যাবে। 

সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদ ও ড. ত্রিদিব সেনগুপ্ত, সহকারী অধ্যাপক ও ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্ট, ফ্যাকাল্টি অব কমার্স, সেন্ট জেভিয়ার্স কলেজ (অটোনোমাস) সহ উভয় প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম