কুবির ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

কুবি প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৯, ১৮:৪৪আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৯:৪৯
image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। প্রবেশপত্রে উল্লেখিত ‘কুমিল্লা পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়’ কেন্দ্রের পরিবর্তে ‘বর্ডার গার্ড পাবলিক স্কুল, কোটবাড়ি, কুমিল্লা’ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্রের পরীক্ষার্থীদের এসএমএস, টেলিফোন ও বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্র পরিবর্তনের বিষয়টি অবগত করা হবে। এছাড়া ‘বি’ ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত অন্যান্য কেন্দ্র ও আসন বিন্যাস অপরিবর্তিত থাকবে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্ত অপরিবর্তিত থাকবে।
উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম