পরিবহন ধর্মঘটের মধ্যেও ভর্তি পরীক্ষা হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ে

জাককানইবি প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৯, ১১:০৭আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১১:১৯

পরিবহন ধর্মঘটের মধ্যেও ভর্তি পরীক্ষা হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ে বাস মালিক ও শ্রমিকদের পরিবহন ধর্মঘটের মধ্যেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (২০১৯-২০) শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার (২০ নভেম্বর) সকাল ১১টায় ‘ডি’ ইউনিট এর প্রথম শিফটের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে জানা গেছে, ধর্মঘটরে কারণে ময়মনসিংহসহ আশেপাশের জেলা থেকে আসা কয়েক শতাধিক শিক্ষার্থী আটকা পড়ে আছে। ময়মনসিংহ শহরে অন্যদিকে মাওনা, গাজীপুর, টাঙ্গাইল থেকেও আসতে পারছে না ভর্তি পরীক্ষার্থীরা।
পরিবহন ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ (ভারপ্রাপ্ত) অনেক শিক্ষক-কর্মকর্তা এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া অনেক স্বেচ্ছাসেবীও আসতে পারেনি বিশ্ববিদ্যালয়ে। তার মধ্যেও সঠিক সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরিবহন ধর্মঘটের মধ্যেও ভর্তি পরীক্ষা হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা চাই পরীক্ষা অনুষ্ঠিত হোক। সময় কিছুটা পিছিয়ে হলেও পরীক্ষা হবে। আগে থেকেই অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ও আশেপাশের অঞ্চলে এসে পড়েছে। তাই বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর জন্যে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো ব্যবহার করা হবে। আমরা আলোচনা করে কিছু সময় পরে পরীক্ষা শুরু করতে পারি। কিন্তু পরীক্ষা আজই অনুষ্ঠিত হবে।’
পরিবহনে ধর্মঘটে আটকে পড়া শিক্ষার্থীদের বিষয়ে প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, ‘ময়মনসিংহসহ আশেপাশের বিভিন্ন জায়গা থেকে যেখানে বাস আটকানোর কথা শুনছে সংশ্লিষ্ট থানার সহযোগিতায় সেখান থেকে বাস ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি