উপস্থিত শিক্ষার্থীর ভুলে অনুপস্থিত মেধাতালিকায়!

কুবি প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৯, ২২:০৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ২২:০৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় এক শিক্ষার্থী ও এম আরে অন্য শিক্ষার্থীর রোলের বৃত্ত ভরাটের কারণে অনুপস্থিত শিক্ষার্থী মেধাতালিকায় ১২ তম স্থানে চলে এসেছে। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটি।

গত ৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২০৬০৫০ রোলধারী সাজ্জাতুল ইসলাম নামের এক শিক্ষার্থীকে উপস্থিতির তালিকায় অনুপস্থিত দেখানো হয়। তবে ১২ নভেম্বর প্রকাশিত ‘বি’ ইউনিটের ফলাফলে দেখা যায়, ২০৬০৫০ রোল নম্বরধারী সাজ্জাতুল ইসলাম ‘বি’ ইউনিট (মানবিক) এর মেধাতালিকায় ১২তম স্থান অধিকার করেছেন। 

এ ঘটনার প্রেক্ষিতে বাংলা ট্রিবিউনে ‘অনুপস্থিত শিক্ষার্থী মেধাতালিকায় ১২তম!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরপরই  সংবাদ প্রকাশিত হলে 'বি' ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

তদন্ত কমিটি আজ সংবাদ সম্মেলনে জানায়, মো. আলী মোস্তাকিন নামের এক শিক্ষার্থী যার ভর্তি পরীক্ষার রোল ছিল ২০৬১৫০। সে নিজের উত্তরপত্রের ও এম আরে রোল নম্বরের ঘর পূরণের সময় ‘১’-এর স্থলে ‘০’ পূরণ করেন। ওই কক্ষের দায়িত্বে থাকা পরিদর্শকের অসতর্কতায় বিষয়টি ধরা না পড়ায় উত্তরপত্রটি ভুলভাবেই মূল্যায়িত হয়। এতে ২০৬১৫০ রোলধারী ভর্তিচ্ছু মো. আলী মোস্তাকিন পরীক্ষায় অংশগ্রহণ করলেও তার বদলে মেধাতালিকায় অনুপস্থিত সাজ্জাতুল ইসলামের রোল ২০৬০৫০ স্থান পায়।

এছাড়াও সংবাদ সম্মেলনে জানানো হয়, তদন্তের স্বার্থে স্থগিত থাকা ভর্তি প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হবে।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান