বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভাগ একীভূত করা নিয়ে পাল্টাপান্টি কর্মসূচি

গোপালগঞ্জ প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২০, ২২:৩৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২২:৩৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইটিই বিভাগকে ও ইইই বিভাগের সাথে একীভূত করার দাবিতে ৯৯তম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। অপরদিকে, একীভূত করার বিপক্ষে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ও স্মারকলিপি দিয়েছে ইইই বিভাগের শিক্ষার্থীরা।

বশেমুরবিপ্রবির ইটিই(ইলেকট্রনিক্স এ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং) ও ইইই (ইলেক্ট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং)বিভাগকে একীভূত করার দাবিতে আন্দোলন করে আসছে ওই বিভাগের শিক্ষার্থীরা। একীভূত করার দাবিতে অনশন কর্মসূচিও অব্যাহত রেখেছে। এর ফলে গত চারদিনে কমপক্ষে ১৫ অসুস্থ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বিভাগ একীভূত করার বিপক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ইইই বিভাগের শিক্ষার্থীরা। পরে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করে। দুই বিভাগ একীভূত না করার দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শুনান ইইই বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান।

এসব আন্দোলন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন কথা বলতে রাজী হনননি।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম