৬৪ ঘণ্টা পর রাবি শিক্ষার্থীদের অনশন স্থগিত

রাবি প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২২আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৪
image

বিভাগ পরিবর্তনের দাবিতে আমরণ অনশনরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছে। উপাচার্যের সঙ্গে আগামী ২ মার্চ আলোচনায় বসার ঘোষণা দিয়ে শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুৎফর রহমানের হাতে জুস খেয়ে অনশন ভাঙেন তারা।

৬৪ ঘণ্টা পর রাবি শিক্ষার্থীদের অনশন স্থগিত
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বিভাগের নাম ফলিত পরিসংখ্যান করার দাবিতে আমরণ অনশন শুরু করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে উপাচার্য গত ২৮ ফেব্রুয়ারি  অনশনস্থলে এসে আগামী ২ মার্চ জরুরি সভা ডেকে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দেয়। এবং অনশন স্থগিতে অনুরোধ জানান। তবে ওই সময় উপাচার্যের আহবানে সাড়া না দিয়ে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি চালিয়ে যায়।
কর্মসূচি স্থগিত বিষয়ে শিক্ষার্থীরা বলেন, মাননীয় উপাচার্য ও আমাদের বিভাগের সভাপতির প্রতিশ্রুতির ওপর সম্মান জানিয়ে কর্মসূচি স্থগিত করা হলো।
এ সম্পর্কে বিভাগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের আলোচনার আহ্বানে সারা দিয়েছে। আমরা অবশ্যই সুষ্ঠু বিবেচনা করবো। আমাদের পূর্বের মতোই ক্লাস-পরীক্ষা নিয়মিত চলবে।’
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা। আমি তাদের এই সিদ্ধান্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম