আইআইইউসির শিক্ষার্থীদের উদ্যোগে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ মার্চ ২০২০, ১৪:২৭আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৪:২৯

আইআইইউসির শিক্ষার্থীদের উদ্যোগে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ সারাবিশ্বের মতো বাংলাদেশেও নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এর ফলে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি পণ্যের চাহিদা এবং দাম কয়েকগুণ বেড়েছে। এমন পরিস্থিতিতে নিজেদের উদ্যোগে তৈরি হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিনামূল্যে বিতরণ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি) এর শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগ এবং ফার্মেসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বিতরণ করা হয়।

চট্টগ্রাম শহরের চকবাজার, মুরাদপুর, জিইসি এলাকায় গরীব ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে ৩০০ হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেয়।

ফার্মেসি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জহির উদ্দিন বাবর বলেন, ‘করোনার সংক্রমণ থেকে রক্ষার প্রধান উপায় হচ্ছে সচেতনতা। আর সমাজের নিম্ন শ্রেণির কিংবা আর্থিকভাবে অসচ্ছল লোকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা আমাদের সবার দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আমাদের সকলের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত। সেকারণেই আমাদের এই উদ্যোগ। এই উদ্যোগ অব্যাহত থাকবে।’

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের