৯ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের

জবি প্রতিনিধি
২৬ মার্চ ২০২০, ১৬:৫৬আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৬:৫৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয় করোনা ভাইরাস সংক্রমণ শঙ্কায় ছুটি বাড়াচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ৩১ মার্চ পর্যন্ত ছুটি থাকলেও তা বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হচ্ছে। গতকাল বুধবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বাংলা ট্রিবিউনকে মুঠোফোনে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

উপাচার্য বলেন, ছুটি সরকারি নোটিশের সঙ্গে চলতে থাকবে। এখন যেহেতু সব শিক্ষা প্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ সেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও বন্ধ থাকবে। দুয়েকদিনের মধ্যে আমরা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিবো।

পরবর্তীকালে সরকারী নির্দেশনা অনুযায়ী ছুটি বাড়ানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী এটি ৯ এপ্রিলে মধ্যে সমাধান হবে বলে মনে হয় না। আমরা নতুন করে আবারও কোনও ঘোষণা দিবো এমন না। তবে সরকারি নির্দেশনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্যও প্রযোজ্য হবে।

প্রসঙ্গত, এর আগে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনার পর ১৭ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে আত্মগোপনে থাকা সাবেক এমপি গ্রেফতার
রাজধানীতে আত্মগোপনে থাকা সাবেক এমপি গ্রেফতার
উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী
উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী
গাজা আধুনিক যুগের সবচেয়ে লজ্জাজনক বন্দিশালা: জাতিসংঘে এরদোয়ান
গাজা আধুনিক যুগের সবচেয়ে লজ্জাজনক বন্দিশালা: জাতিসংঘে এরদোয়ান
৪০ বছর পর ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের দ্বিতীয় পদক
৪০ বছর পর ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের দ্বিতীয় পদক
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা