করোনায় আক্রান্ত রাবি শিক্ষক

রাবি প্রতিনিধি
০৫ জুন ২০২০, ১৭:১২আপডেট : ০৫ জুন ২০২০, ১৭:১৭
image

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের একজন শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাড়া শিক্ষকদের আবাসিক এলাকার কোয়ার্টারে থাকেন। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছে। শুক্রবার (৫ জুন) বিকালে  বিশ্ববিদ্যালয়ের  প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান  বাংলা ট্রিবিউনকে তথ্য জানিয়েছেন।
প্রক্টর বলেন, ‘করোনায় আক্রান্ত হওয়া আমাদের রসায়ন বিভগের সেই সহকর্মী বর্তমানে পশ্চিম পাড়া শিক্ষকদের আবাসিক এলাকায় তার বাসায় আইসোলেশনে রয়েছে। সিভিল সার্জনকে জানিয়েছি। তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, হার্টের চিকিৎসার জন্য ওই শিক্ষক ৩ জুন রাজশাহী থেকে ঢাকায় যান। সেখানে চিকিৎসকের পরামর্শে করোনা ভাইরাস (কোভিড ১৯) পরীক্ষা করান। এতে তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। বৃহস্পতিবার রাতে ওই শিক্ষক ব্যক্তিগত গাড়িতে রাজশাহীতে আসেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম