করোনায় ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে রাবির সাবেক শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি
০৯ জুন ২০২০, ১৭:২০আপডেট : ০৯ জুন ২০২০, ১৭:৪১

করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের দোকানদারদের আর্থিক সহায়তা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর একটি দল। তারা সবাই মাদার বখ্শ হলের সাবেক শিক্ষার্থী ছিলেন। 

করোনায় ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে রাবির সাবেক শিক্ষার্থীরা

‘স্টুডেন্টস এমিরিটি, মাদার বখ্শ হল’ এর ব্যানারে হলের সামনে ও পাশের স্টেশন বাজার এলাকার ৫০টির বেশি দোকানদারের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।  ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্টুডেন্টস এমিরিটি সদস্যরা। 

প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর ক্যাম্পাসের দোকানদাররা চরম সংকটে পড়েছেন। দোকান বন্ধ থাকায় পরিবারের সদস্যদের ভরণপোষণে হিমশিম খাচ্ছেন ক্ষুদ্র এ ব্যবসায়ীরা। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান