পদ ছাড়বেন রাব্বানী, উপাচার্যের অপেক্ষায় ভিপি নুর

সিরাজুল ইসলাম রুবেল
২২ জুন ২০২০, ১৯:৫১আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৪:৫২

নুরুল হক নুর ও গোলাম রাব্বানী


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান মেয়াদের নির্দিষ্ট সময় শেষে অতিরিক্ত তিন মাসও আজ শেষ হয়েছে। ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী আজ সোমবার (২২ জুন) রাতে পদ ছাড়ার কথা জানিয়েছেন। অন্যদিকে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলছেন, উপাচার্যের সিদ্ধান্তের পর পদ ছাড়বেন তিনি। তবে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকতে চান তারা দুজনই। যদিও বিষয়টি পদাধিকারবলে ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের ওপর ছেড়ে দিয়েছেন তারা। তবে ভিসি বলছেন, গঠনতন্ত্রের বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই।

ডাকসুর গঠনতন্ত্রের ৬-এর (গ) ধারায় বলা আছে, সংসদে নির্বাচিত কার্যনির্বাহী পদাধিকারীগণ ৩৬৫ দিনের জন্য কার্যালয়ের দায়িত্ব পালন করবেন। যদি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন না করা যায়, তাহলে কার্যনির্বাহী পদাধিকারীরা অতিরিক্ত ৯০ দিন দায়িত্ব পালন করবেন। ওই ৯০ দিনের আগে নির্বাচন অনুষ্ঠিত হলে নির্বাচন অনুষ্ঠানের পূর্ব পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। নির্বাচন অনুষ্ঠিত হওয়া মাত্র পূর্বতন সংসদ স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যাবে। গঠনতন্ত্র অনুযায়ী বর্ধিত ৯০ দিন সময় পার হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে ওই সংসদ ভেঙে যাবে।
গঠনতন্ত্র অনুযায়ী, ডাকসুর বর্তমান সংসদ আজ সোমবার (২২ জুন) স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়ার কথা।
তবে ডাকসু ভিপি ও জিএস জানিয়েছেন, পরবর্তী নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করার প্রস্তাব নিয়ে আলোচনা করতে তারা ভিসির সঙ্গে বৈঠকে বসবেন। কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) উপাচার্যের সঙ্গে আলোচনায় বসতে পারেননি তারা।
জানতে চাইলে ভিপি নুরুল হক নুর বাংলা ট্রিবিউনকে বলেন, এখনও সভাপতির সঙ্গে আমরা আলোচনায় বসিনি। দেখি রাতে বসতে পারি কিনা। বিশ্ববিদ্যালয় যেহেতু বন্ধ ছিল, আমরা নির্দিষ্ট সময়ে দায়িত্ব পালন করতে পারিনি, আর ডাকসু সচল রাখতে পরবর্তী নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকতে চাই। পদ ছাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আনুষ্ঠানিক কোনও আলোচনা ছাড়া পদ ছাড়বো কীভাবে? উপাচার্য যদি বলেন তাহলে ছেড়ে দেবো।
সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী জানান, নৈতিকভাবে আজই পদ ছেড়ে দেবেন তিনি। তবে পরবর্তী নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করতে চান রাব্বানী। এ বিষয়টি উপাচার্যের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে জানিয়ে রাব্বানী বলেন, নৈতিকভাবে আজ রাতেই পদ ছেড়ে দেবো। আমি তো জোর করে পদে থাকতে পারি না।
এদিকে ডাকসুর সহ-সাধারণ (এজিএস) সম্পাদক সাদ্দাম হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের দায়িত্ব শেষ হওয়ার কথা জানান। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকার যে দাবি ভিপি ও জিএস তুলেছেন—এ বিষয়টিকে ‘অনৈতিক’ বলে মন্তব্য করেন তিনি। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ডাকসুর মেয়াদ ২২ জুন শেষ। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানাচ্ছি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ডাকসুর গঠনতন্ত্র ও সংশ্লিষ্ট বিধিবিধান দেখেই সবকিছু করা হবে। গঠনতন্ত্রের বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই। ভিপি- জিএসের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘কীসের মিটিং?’

 আরও পড়ুন: মেয়াদ শেষ হলেও পরবর্তী নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকতে চান নুর-রাব্বানী

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে রাজনীতিকরা কেন অযোগ্য হবেন, হাইকোর্টের রুল 
কোমরসমান পানি মাড়িয়ে ও নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা, জানালেন ক্ষোভ
প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে খেলাধুলা, মাঠবিহীন স্কুলে কী হবে
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু