ইবি ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

ইবি প্রতিনিধি
২৭ জুলাই ২০২০, ১১:১০ আপডেট : ২৭ জুলাই ২০২০, ১১:১৯
image

মুজিববর্ষ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের দেয়াল ও টেবিল ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা প্রকাশিত ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন। 

ইসলামী বিশ্ববিদ্যালয়

এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারঃ) এস এম আব্দুল লতিফ, ক্যালেন্ডার মুদ্রণ কমিটির আহ্বায়ক প্রফেসর ড. জাকারিয়া রহমান, সদস্য ড. আবু হেনা মোস্তফা জামাল, সদস্য-সচিব আতাউল হক, প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারঃ) এইচ এম আলী হাসান, পরীক্ষা নিয়ন্ত্রণ (ভারঃ) আবুল কালাম আজাদ, হিসাব পরিচালক (ভারঃ) ছিদ্দিক উল্যা, অতিরিক্ত রেজিস্ট্রার (ভারঃ) ড. নওয়াব আলী খানসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। 

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ‘শাশ্বত মুজিব’ এবং ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্বলিত ‘মুক্তির আহ্বান’ নামে দুটি ম্যুরাল নির্মাণ করা হয়। এ বছরের দেয়াল ও টেবিল ক্যালেন্ডারে ম্যুরাল দুটির ছবি প্রকাশ করা হয়েছে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌপথে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নৌপথে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
দুই শাড়িতে মিমের বিজয়া সাজ, নজর কাড়লো রাজকীয় লুক
দুই শাড়িতে মিমের বিজয়া সাজ, নজর কাড়লো রাজকীয় লুক
বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলা অজি পেসার নিষিদ্ধ
বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলা অজি পেসার নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট