রাবি শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা দিতে হবে অনলাইনে

রাবি প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ০০:৪৯

করোনা মহামারির কারণে বন্ধ হয়ে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অনার্স চতুর্থ ও মাস্টার্সের মৌখিক পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পাশাপাশি ভর্তিকৃত শিক্ষার্থীদের অনার্স ও মাস্টার্সে ভর্তি প্রক্রিয়াও অনলাইনে সম্পন্ন করা হবে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী স্বাক্ষরিত  বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনার্স থিসিস, মাস্টার্স থিসিস, এমফিল/পিএইচডি থিসিস মৌখিক পরীক্ষা গ্রহণ করা যাবে। এছাড়া যেসব অনুষদের অনার্স ৪র্থ বর্ষের প্রজেক্ট প্রেজেন্টেশন এবং মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়নি, তাদের মৌখিক পরীক্ষা অনলাইনে এবং তবে শিক্ষার্থী সংখ্যা কম হলে উপস্থিতির মাধ্যমে নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাকালীন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে যেসব এমফিল/পিএইচডি ফেলোর রেজিস্ট্রেশন/পুনঃভর্তি/সেমিনার প্রদানের সময় উত্তীর্ণ হয়েছে, তারা বর্ণিত কাজসমূহ সম্পাদন করতে পারবেন। তবে এ অনলাইন কার্যক্রম কেবল করোনাকালীন সময়ের জন্য প্রয়োজ্য বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, করোনার বিস্তার রোধে গত ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও আবাসিক বন্ধের ঘোষণা দেয় রাবি প্রশাসন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম