বেদখল হল ফেরতের দাবিতে জবি শিক্ষার্থীদের মানববন্ধন

জবি প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২০, ২০:৫৫আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২০:৫৯

সরকার দলীয় সাংসদ হাজি সেলিমের দখলে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিব্বত হলসহ বেদখল হলগুলো উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বেদখল হল ফেরতের দাবিতে জবি শিক্ষার্থীদের মানববন্ধন
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থীরা।
এ সময় ছাত্রনেতা তৌসিব মাহামুদ সোহান বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে হল হাজি সেলিম দখল করে রেখেছেন সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন অবিলম্বে যেন উদ্ধারের ব্যবস্থা নেয়। যতদিন পর্যন্ত প্রশাসন বেদখলে থাকা হল উদ্ধারে ব্যবস্থা না নেবে, ততদিন পর্যন্ত শিক্ষার্থীরা মাঠে থাকবে।’
শাখা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম মিশু বলেন, ‘আগামী এক যুগের মধ্যে বিশ্ববিদ্যালয়ের যে নতুন ক্যাম্পাসের কথা বলা হচ্ছে সেখানেও হল পাওয়া আর রূপকথার গল্প দুটোই সমার্থক। এই ক্যাম্পাসে হল তো দূরের কথা, পর্যাপ্ত পরিমাণ ক্লাসরুমই নেই। আমরা বিশ্ববিদ্যালয়ের বেদখলে থাকা হলগুলো ফিরে পেতে চাই। প্রশাসনের যদি সদিচ্ছা এবং শিক্ষার্থীবান্ধব হয় আমরা মনে করি দ্রুতই হল উদ্ধারে পদক্ষেপ নেবে।’
প্রসঙ্গত, ১৯৮৫ সালে স্থানীয়দের সাথে সংঘর্ষে জড়িয়ে হল ছাড়ার পর আর হলে ফেরা হয়নি জগন্নাথের শিক্ষার্থীদের। ২০০৫ সালে বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরুর পর বিভিন্ন সময়ে ৪ দফা বড় আন্দোলনে হল উদ্ধারের উদ্যোগ নেওয়া হলেও আলোর মুখ দেখেনি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম