কৃষিবিদ বাহাউদ্দিন নাছিমের সঙ্গে শেকৃবি উপাচার্যের মতবিনিময়

শেকৃবি প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২০, ২২:৫৩আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২২:৫৭

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে  ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

কৃষিবিদ বাহাউদ্দিন নাছিমের সঙ্গে শেকৃবি উপাচার্যের মতবিনিময়
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

মতবিনিময়কালে উপাচার্য তার বক্তব্যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম বেগবান করা, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার চেষ্টা করাই মূল কাজ হবে বলে জানান। এসময় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব ও নিষ্ঠার সাথে কর্ম সম্পাদনের আহ্বান জানান তিনি ।

এ সময় কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যেখানে সকলের প্রচেষ্টা ছাড়া সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অনেকটা এগিয়েছে। এই অর্জনকে সংহত রেখে শিক্ষার গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে আরও প্রচেষ্টার দরকার।’ বিরাজমান সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের ধারা বজায় রেখে সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। বাহাউদ্দিন নাছিম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম সততা ও নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালনে শিক্ষকসহ সকল মহলের সহযোগিতা কামনা করেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের