বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ২২তম প্রতিষ্ঠা দিবস পালিত

গাজীপুর প্রতিনিধি
২২ নভেম্বর ২০২০, ২১:৩২আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২১:৩৫

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ২২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া।



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)’র ২২তম প্রতিষ্ঠা দিবস রবিবার (২২ নভেম্বর) আনন্দ উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনটিতে গাজীপুর সিটি করপোরেশনের সালনায় অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর কবুতর ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে এসে শেষ হয়।

পরে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মো. খোরশেদ আলম ভূঁঞার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া বলেন, কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে বিগত ২২ বছরে দেশের গণ্ডী পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এ বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগতমান ও গবেষণায় সাফল্যের সঙ্গে সুনাম অক্ষুণ্ন রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতির পিতার নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মাধ্যমে অধিকতর উন্নত গবেষণার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ২২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে র‌্যালি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, ইউজিসি প্রফেসর ও সাবেক ভাইস-চ্যান্সেলর ড. মো. আব্দুল মান্নান আকন্দ এবং শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম বিগত ২২ বছরের সাফল্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেন।

দুপুরে কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের সাফল্য, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

/টিএন/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম