শেকৃবিতে উদ্ভাবিত তৈল বীজ বিতরণ

শেকৃবি প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২০, ২১:২৩আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২১:২৯

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত তৈল ফসল ‘সাউ পেরিলা-১’ এর বীজ থেকে তৈল আহরণ প্রদর্শনী ও বাংলাদেশে চাষ সম্প্রসারণের জন্য বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য কনফারেন্স কক্ষে এ তৈল বীজ বিতরণ করা হয়। 

শেকৃবিতে উদ্ভাবিত তৈল বীজ বিতরণ

ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন কৃষি সংগঠক রেজাউল করিম সিদ্দিক। 

দেশে উচ্চ ফলনশীল ও পুষ্টি সমৃদ্ধ আবহাওয়ায় অভিযোজন সম্পন্ন নতুন এক তৈলজাত ফসলের নাম পেরিলা। দীর্ঘ দিন গবেষণা করে পেরিলাকে দেশীয় আবহাওয়ায় অভিযোজন করাতে সক্ষম হয়েছেন একদল গবেষক। ইতোমধ্যে সাউ পেরিলা-১ (গোল্ডেন পেরিলা বিডি) নামে নতুন জাতটির নিবন্ধন দিয়েছে জাতীয় বীজ বোর্ড। সারা দেশে চাষ সম্ভব এই ফসলের জাত। কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এইচএম তারিক হোসাইনের অধীনে কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদার তার পিএইচডি গবেষণায় পেরিলা নিয়ে কাজ করে এই সফলতা লাভ করেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম