একাডেমিক দৃষ্টিকোণ থেকে বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ সংখ্যা ইডিইউ’র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ ডিসেম্বর ২০২০, ১৮:৪৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১৮:৪৯

ইডিইউ এর সিন্ডিকেট সভা  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত নিউজ লেটার ‘দ্য ইডিইউভিয়ান’ এর বিশেষ সংখ্যা। মুজিববর্ষের আয়োজনকে স্মরণীয় ও স্থায়ীত্ব প্রদানে ইডিইউর এ প্রয়াসকে প্রশংসনীয় বলে মন্তব্য করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। ২৮ অক্টোবর সোমবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হওয়া ইডিইউর ১৩তম সিন্ডিকেট সভায় উপস্থিত সদস্যরা এ পত্রিকা প্রকাশে সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানিয়েছেন।

সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান এবং প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। তিনি শিক্ষার্থীদের ক্যাম্পাসমুখী করার লক্ষ্যে বাস্তবিক বিষয়াবলী পর্যালোচনাপূর্বক ব্যবস্থাগ্রহণ ও নতুন প্রযুক্তি গ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা উত্থাপন করেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামগ্রিক কর্মযজ্ঞকে মূলত একাডেমিক ও গবেষণামূলক দৃষ্টিকোণের আলোকে পর্যালোচনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি এই বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। এই বিশেষ সংখ্যাটি বঙ্গবন্ধুকে অনুধাবন ও নতুন আঙ্গিকে তাঁকে আবিষ্কারের খোরাক যোগাবে এবং তার চেতনাকে লালনের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে বলে আমাদের প্রত্যাশা।

এতে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সামস উদ-দোহা, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, শিক্ষা মন্ত্রণালয় মনোনীত প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. এমরান হোসেন, ইউজিসি মনোনীত প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সুলতান আহমদ, ইডিইউর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী, অ্যাসোসিয়েট ডিন যথাক্রমে স্কুল অব লিবারেল আর্টসের শহিদুল ইসলাম চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ড. মো. নাজিম উদ্দিন ও স্কুল অব বিজনেসের ড. মো. রকিবুল কবির, প্রক্টর অনন্যা নন্দী প্রমুখ।

 

 

/টিএন/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি