খুবি শিক্ষক সমিতির সঙ্গে খুবিসাসের শুভেচ্ছা বিনিময়

খুবি প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২১, ২১:০৬আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২১:০৬

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাথে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি সৌজন্য সাক্ষাৎ করেছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের শিক্ষক সমিতির কার্যালয়ে খুবিসাসের পক্ষ থেকে শিক্ষক সমিতিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এ সময় খুবিসাসের সদস্যরা ক্যাম্পাস সাংবাদিকতার অগ্রগতিতে খুবিসাসের ভূমিকা, বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের বিভিন্ন সংকটপূর্ণ মুহূর্তে অবদানের কথা উল্লেখ করেন। এছাড়াও ভবিষ্যতে শিক্ষক সমিতির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা পাওয়ার আশা ব্যক্ত করেন।

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মীর হাসিব বলেন, ‘নীতি-নৈতিকতা মেনে দায়িত্বশীলতার সাথে সাংবাদিকতা চর্চায় আমরা শিক্ষকদের সর্বোচ্চ সাহায্য কামনা করছি।’

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ ওয়ালিউল হাসনাত বলেন, ‘সাংবাদিক সমিতি আমাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করায় আমরা অত্যন্ত খুশি হয়েছি। ভবিষ্যতে শিক্ষক সমিতির পক্ষ থেকে সাংবাদিক সমিতিকে সার্বিক সহযোগিতায় কোনো কার্পণ্য করা হবে না।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের