অনশনরত শিক্ষার্থীদের ক্ষমা চেয়ে আবেদনের আহ্বান কেসিসি মেয়রের

খুবি প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২১, ০০:০২আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ০০:০২

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনরত দুই শিক্ষার্থীকে ক্ষমা প্রার্থনা করে প্রশাসনের নিকট আবেদনের আহ্বান জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক।

রবিবার (২৪ জানুয়ারি) খুলনা সিটি কর্পোরেশন থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষার্থীর অনশনের খবর জানতে পেরে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গত ২২ জানুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকবৃন্দকে সাথে নিয়ে অনশনরত শিক্ষার্থীদ্বয়ের সঙ্গে সাক্ষাত করেন। এ সময় তিনি অনশনরত শিক্ষার্থীদের দাবি সম্পর্কে অবহিত হন। পরবর্তীতে আরও ৫ জন শিক্ষার্থী সিটি মেয়রের সঙ্গে একান্তে কথা বলতে চাইলে তিনি তাদের কথাও মনোযোগ সহকারে শোনেন।

উভয় পক্ষের কথা শুনে সিটি মেয়র অনশনরত দুই শিক্ষার্থীকে নিয়মানুযায়ী আত্মপক্ষ সমর্থনে দুঃখ প্রকাশ বা ক্ষমা চেয়ে কর্তৃপক্ষ বরাবর লিখিতভাবে আবেদন করার পরামর্শ দেন। আবেদন জমা দেওয়ার পর সর্বোচ্চ সহানুভূতির সাথে বিষয়টি বিবেচনা করে তাদের স্বাভাবিক শিক্ষা জীবন যেন চলমান থাকে সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানাবেন বলে শিক্ষার্থীদ্বয়কে সিটি মেয়র আশ্বস্ত করেন। বিষয়টি সার্বিক তত্ত্বাবধানের জন্য তিনি নিজ প্রতিনিধি হিসেবে কেসিসি’র মেয়র প্যানেল সদস্য কাউন্সিলর মো. আলী আকবর টিপুকে দায়িত্ব প্রদান করেন।

এই আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীদ্বয় ‘সিটি মেয়রের’ মাধ্যমে উপাচার্য বরাবর একটি আবেদন জমা দিলেও আবেদনে তারা দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করেনি। শিক্ষার্থীদের এই মনোভাব এবং তাদের আচরণে মেয়র হতাশা ব্যক্ত করে বলেন, 'শিক্ষার্থীদ্বয়ের আবেদনটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করার সামিল।' রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে এর বিধি-বিধান সমুন্নত রাখা সকলের দায়িত্ব ও কর্তব্য বলে তিনি উল্লেখ করেন।

এ পরিস্থিতিতে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও নিয়ম-কানুন প্রতিপালনের স্বার্থে শিক্ষকদের প্রতি নমনীয় হয়ে দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর পুনরায় আবেদন করার জন্য সিটি মেয়র অনশনরত দু’জন শিক্ষার্থীর প্রতি আবারও আহ্বান জানিয়েছেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে এক ভবন থেকে ৭০ বিদেশি আটক, কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা?
চট্টগ্রামে এক ভবন থেকে ৭০ বিদেশি আটক, কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা?
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর চিন্তা অবিবেচনাপ্রসূত: ছাত্র ইউনিয়ন
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর চিন্তা অবিবেচনাপ্রসূত: ছাত্র ইউনিয়ন
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি