রাবিতে প্রাথমিক আবেদন শুরু ৭ মার্চ, থাকছে না লিখিত নিয়ম

রাবি প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে ৭ মার্চ। আবেদন চলবে ১৮ মার্চ পর্যন্ত। এ বছর থাকছে না লিখিত নিয়ম। বহুনির্বাচনী পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। এতে সভাপত্বি করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান শামীম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভর্তি আবেদন ৭ মার্চ থেকে শুরু হয়ে চলবে ১৮ মার্চ পর্যন্ত। চলতি বছর তিনটি ইউনিটে ৪৫ হাজার করে মোট ১ লাখ ৩৫ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিতে পারবে।

আজিজুর রহমান শামীম বলেন, 'এবার বহু নির্বাচনী পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সর্বমোট ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের উত্তরে জন্য জন্য ১.২৫ নম্বর থাকবে। এছাড়া প্রতিটি ভুল উত্তরের জন্য.২০ কাটা যাবে।'

ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি আরও বলেন, 'ভর্তি পরীক্ষা তারিখসহ পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে পাওয়া যাবে।

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের