শেকৃবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

শেকৃবি প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৮

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক জরুরি নোটিশে এ নির্দেশ দেওয়া হয়। জরুরি নোটিশে জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে সরকারি নির্দেশনা মোতাবেক গত ১৮ মার্চ ২০২০ হতে অদ্যাবধি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ প্রেক্ষিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলও বন্ধ রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদন ব্যতিরেকেই অনেক ছাত্র এই দুটি হলে অবস্থান করছে বলে হল প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে, যা সরকারি সিদ্ধান্তের পরিপন্থী। নোটিশে সরকারি নির্দেশনা অমান্য করে যে সব শিক্ষার্থীরা বিভিন্ন আবাসিক হলে অবস্থান করছে তাদেরকে হল ছাড়তে বলা হয়েছে।

এদিকে আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে শিক্ষার্থীদের আগামীকাল সকাল ১০ টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম