হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সিদ্ধান্ত বাতিল

হাবিপ্রবি প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৩

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সকল ব্যাচের পর্যায়ক্রমে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন। 

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দু'টায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদারের সভাপতিত্বে আট অনুষদের ডিনদের নিয়ে পূর্ব নির্ধারিত এক আলোচনা সভা শেষে এই সিদ্ধান্ত জানিয়েও দেওয়া হয়েছিলো।

তবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনলাইনে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে জানান, ২৪ মে থেকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। এর আগে কোনও ধরনের পরীক্ষা নেওয়া যাবে না।

শিক্ষামন্ত্রীর এই ঘোষণার পরপরই ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে দেয় হাবিপ্রবি প্রশাসন। ব্যাপারটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা. মোহাম্মদ ফজলুল হক। রেজিস্ট্রার ফজলুল হক জানান, আমরা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে যাবো না।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সেমিস্টার ফাইনাল পরীক্ষাসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করলে কোষাধ্যক্ষ এবং রেজিস্ট্রারের আশ্বাসে সোমবার পর্যন্ত অবস্থান কর্মসূচি স্থগিত করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু