নির্বিচারে গাছ কাটা হচ্ছে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২১, ২১:৩০আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২১:৩০

সারাদেশে চলছে লকডাউন। এই লকডাউনকালীন সময়ে সৌন্দর্যবর্ধনের নামে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গাছ। বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বর থেকে শুরু করে ছাত্র হল গেইট পর্যন্ত রাস্তার পাশের বড় গাছগুলো কেটে ফেলা হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় ইতোমধ্যে ৪-৫ বছর বয়সী ৭-৮ টি গাছ  কেটে সে যায়গা পরিষ্কার করা হচ্ছে। আবার কিছু কিছু যায়গায় গুল্মজাতীয় ফুল গাছ লাগিয়ে দেওয়া হচ্ছে। এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেলে এ বিষয়ে ক্ষোভ  প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন, ‘গাছগুলোর আশেপাশে বৈদ্যুতিক তার ছিলো। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তাই কয়েকটি গাছ কাটা হয়েছে, একে মোটেও বৃক্ষ নিধন বলা যায় না। তাছাড়া যে সমস্ত গাছ কাটা হয়েছে তার নিচে মাটির চেয়ে বালু বেশি হওয়ায় এগুলো আর খুব বেশি বড় হতো না। কয়েকজন পরিবেশবাদীদের সাথে কথা বলার প্রেক্ষিতেই গাছগুলো কাটা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে যাতে এ ধরনের কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়, সেজন্য এসব জায়গাগুলোতে পরিকল্পনা অনুসারে গাছ লাগানো হবে যা সৌন্দর্যবর্ধনে সহায়ক হবে।’

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী সালিম সাদমান বলেন, ‘মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা কোনও যুক্তি না। তাছাড়া  প্রশাসনের স্বদিচ্ছা থাকলে বৈদ্যুতিক তারগুলো বা খুঁটিগুলোর স্থান পরিবর্তন করা যেত। এজন্য গাছ কাটা কোনও সমাধান বলে মনে করি না। এছাড়া গাছগুলোর গোড়া থেকে না কেটে ডালপালা কেটে দিলেও এই সমস্যার সমাধান করা যেত।’

বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর কাছে জানতে চাইলে তারা জানান, ‘গাছের নিচে বালু থাকা বড় গাছের জন্য একটা সমস্যা তবে বালু ধীরে ধীরে পরিবর্তন হয়ে মাটিতে পরিণত হয়। এছাড়া চাইলে গাছগুলো না কেটে এর সমাধান বের করা যেত।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের